আজ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল | Daily AjKaler Kontho

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল

আজকালের কন্ঠ ডেস্ক : চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (২৭ নভম্বের) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, আজ বুধবার সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। তবে প্রতিনিধিদলে কে কে থাকবেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।