চীন সফরে যাচ্ছেন জামায়াতসহ কয়েকটি ইসলামী দলের নেতারা | Daily AjKaler Kontho

চীন সফরে যাচ্ছেন জামায়াতসহ কয়েকটি ইসলামী দলের নেতারা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
চীন সফরে যাচ্ছেন জামায়াতসহ কয়েকটি ইসলামী দলের নেতারা

আজকালের কন্ঠ ডেস্ক : এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের আরও কয়েকটি ইসলামী রাজনৈতিক দল চীন সফরে যাচ্ছেন। দেশটির ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বুধবার এসব রাজনৈতিক দলের নেতারা যাচ্ছেন বলে জানা গেছে।

সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এক সপ্তাহের সফর শেষে গত ১৬ নভেম্বর দেশে ফিরেছেন দলের ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল।

আজ বুধবার রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ বেশ কয়েকজন চীন সফরে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, চীন সরকারের আমন্ত্রণে তারা বুধবার রাতে ঢাকা ছাড়বেন।