
নোয়াখালী জেলা প্রতিনিধি : ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কোম্পানীগঞ্জের কৃতি সন্তান আবু বক্কর সিদ্দিক নিজের বুকের তাজা রক্ত দিয়ে এই আন্দোলনকে বেগবান করেছেন,এবং যাঁরা আহত ও শহীদ হয়েছে তাঁদের স্মরণে স্মরণসভা আয়োজন করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১ টার সময় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম স্মরণসভায় গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনা করেন।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নি-হত আবু বক্কর সিদ্দিকের স্ত্রীকে বসুরহাট পৌরসভায় চাকরি দেওয়া হবে বলেন। এসময় বিভিন্ন দলের নেতৃবৃন্দ স্মরণসভায় উল্লেখ্য করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার পতনের আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় ঝরে বহু প্রাণ।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভায় উপস্থিত ছিলেন,বসুরহাট পৌরসভার বিএনপি সভাপতি আব্দুল মতিন লিটন, পৌরসভা জামায়াতের মাওলানা আমীর মোশারফ হােসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,কোম্পানীগঞ্জে সেনা ক্যাম্পের কমান্ডার অফিসার ইনচার্জ, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ,নিহতের পরিবারের সদস্যরা,বিভিন্ন সামাজিক সংগঠনে নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক এবং গণমাধ্যম প্রমুখ।
আপনার মতামত লিখুন :