মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত, বহিষ্কার ২ | Daily AjKaler Kontho

মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত, বহিষ্কার ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত, বহিষ্কার ২

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা এবং দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন এবং কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিনকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হলো।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।