সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা ছেলের মৃ'ত্যু | Daily AjKaler Kontho

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা ছেলের মৃ’ত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৪, ৩:০৭ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা ছেলের মৃ’ত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : মালয়েশিয়ার পাহাং রাজ্যের জালান কাম্পুং পুলাউ মানসোক-জেরানটুট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন বাংলাদেশি এবং তার সৎপুত্র নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি মোহাম্মদ আদম (৩৯) এবং তার সৎপুত্র মুহাম্মদ ফাইক আকওয়া আব্দুল্লাহ (৯) কে মোটর সাইকেল যোগে স্কুলে নিয়ে যাওয়ার পথে রাস্তার একটি গর্ত এড়াতে চেষ্টা করেছিলেন, সেসময় বিপরীত দিক তেকে থেকে আসা একটি গাড়ির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জুকরি মুহম্মদ বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ২ জনের মৃত্যু হয় মোটরসাইকেল এবং অপর গাড়ীতে থাকা ৪১ বছর বয়সী মহিলা এবং তার ৫ বছরের ছেলেও গুরুতর আহত হন।

পুলিশ সুপার আরও বলেন, মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে গাড়িটি সড়ক থেকে গভীরে ঝোপের মধ্যে পড়ে যায়।

জুকরি বলেন, মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য জেরান্টুট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া, পুলিশ তদন্তের সুবিধার্থে গাড়ির চালকের কাছ থেকে একটি বিবৃতি রেকর্ড করবে। সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।