ইউক্রেনের সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত | Daily AjKaler Kontho

ইউক্রেনের সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৪, ৪:০৩ অপরাহ্ন
ইউক্রেনের সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। জানা যায়, একটি লরি ও মিনিবাসের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৬ বছরের এক শিশুসহ বাসে থাকা যাত্রীদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুই চালকও মারা গেছেন। একই ঘটনায় আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।

আঞ্চলিক সামরিক প্রশাসনিক কর্মকর্তা ওলেকসান্ডার কোভাল টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, শনিবার (৬ জুলাই) ১টা ৪৫ দিকে এ দুর্ঘটনা ঘটে। কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি।