এবারের নির্বাচনে এই রাজ্যে হারের মুখে বিজেপি | Daily AjKaler Kontho

এবারের নির্বাচনে এই রাজ্যে হারের মুখে বিজেপি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৪, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ন
এবারের নির্বাচনে এই রাজ্যে হারের মুখে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানেই নির্মাণ করা হয় রাম মন্দির। এ বছরের ৪ জানুয়ারি অযোধ্যায় হিন্দুদের দেবতা রামের নামে তৈরি করা বিশাল রাম মন্দিরের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন মোদী। এ সময় রামমন্দিরের প্রধান কক্ষে রামের মূর্তির চোখের বাঁধন খুলে দেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

কিন্তু এবারের নির্বাচনে সেই উত্তরপ্রদেশ বিজেপির হাতছাড়া হতে চলেছে । মুসলিমদের দাবি এই রাজ্যে মুসলিমদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন করে ক্ষমতাসীনরা। এখানেই মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করা হয়। এবারের নির্বাচনে এই রাজ্যে হারের মুখে বিজেপি।

জানা যায়, ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে (ভারতীয় সময় ৮টা) এই ভোট গণনা শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্র থেকে ভোটের ফল আসতে থাকে। প্রাথমিক ফল অনুযায়ী ইতিমধ্যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন জোট এনডিএ বিরোধী জোট ইন্ডিয়ার চেয়ে এগিয়ে রয়েছে।

তবে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরপ্রদেশে বিরোধী জোট ইন্ডিয়া এগিয়ে এবং পশ্চিম বঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। খবর ইন্ডিয়া টুডের।উত্তরপ্রদেশ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবার সেখানে ক্ষমতাসীন এনডিএ জোট এবং বিরোধী দলের সমন্বয়ে গঠিত ইন্ডিয়া জোটের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে।

এই প্রদেশে ৮০টি আসনের মধ্যে ৪১টিতে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি ৩৭টি আসনে এগিয়ে রয়েছে।গত ১৬ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছিল ভারতের নির্বাচন কমিশন।