একসঙ্গে ৫ সন্তানের জন্ম সিজার ছাড়াই | Daily AjKaler Kontho

একসঙ্গে ৫ সন্তানের জন্ম সিজার ছাড়াই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৬, ২০২৪, ১২:১০ অপরাহ্ন
একসঙ্গে ৫ সন্তানের জন্ম সিজার ছাড়াই

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যে স্বাভাবিকভাবে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন তাহেরা বেগম নামে এক নারী।

গতকাল রোববার (৫ মে) ভোরে রাজ্যের উত্তর দিনাজপুর জেলার এক বেসরকারি নার্সিংহোমে পাঁচ নবজাতক প্রসব করেন ওই নারী।

পরিবার সূত্রে জানা গেছে, বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা জাভেদ আলম পেশায় পরিযায়ী শ্রমিক। তার স্ত্রী তাহেরা বেগম। তাদের একটি দেড় বছরের সন্তান রয়েছে।

চিকিৎসক ফারজানা নুরি বলেন, ওই নারীকে আগেই জানানো হয় তার গর্ভে পাঁচ সন্তান রয়েছে। পরে রোববার ভোরে তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যে সিজার ছাড়াই তার পাঁচ সন্তানের জন্ম হয়। আপাতত ওই নারী ভালো আছেন।

আজকালের কন্ঠ/পৃথা