মির্জা ফখরুল ও মির্জা আব্বাস তো বাইরে, তাহলে জেলে কারা, প্রশ্ন কাদের | Daily AjKaler Kontho

মির্জা ফখরুল ও মির্জা আব্বাস তো বাইরে, তাহলে জেলে কারা, প্রশ্ন কাদের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ন
মির্জা ফখরুল ও মির্জা আব্বাস তো বাইরে, তাহলে জেলে কারা, প্রশ্ন কাদের

আজকালের কন্ঠ ডেস্ক : মির্জা ফখরুল ও মির্জা আব্বাস তো বাইরে, তাহলে জেলে কারা? প্রশ্ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের-এর।

ওবায়দুল কাদের বলেন, যতদিন এই দলটির নেতৃত্বে তারেক রহমান থাকবে ততদিন ভুলের চোরাবালি থেকে বের হতে পারবে না বিএনপি। তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাক একটা ভাওতাবাজি।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভার বক্তব্য রাখে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নির্বাচন-আন্দোলনে ব্যর্থ হয়ে এখন কথায় কথায় চোখের পানি ফেলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে যার হুকুমে বিএনপি চলে, তার ফ্রি স্টাইল নেতৃত্ব বিএনপি নেতাকর্মীরা মানতে পারছেন না বলেও মনে করেন ওবায়দুল কাদের।

বিএনপি কর্তৃক ভারতীয় পণ্য বর্জনের আহ্বানকে ভাওতাবাজি আখ্যা দেন ওবায়দুল কাদের।

দলটির কেন্দ্রীয় কার্যালয়ে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি আয়োজিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।