৩ সমঝোতা স্মারক সই, শেখ হাসিনা-ওয়াংচুক বৈঠক | Daily AjKaler Kontho

৩ সমঝোতা স্মারক সই, শেখ হাসিনা-ওয়াংচুক বৈঠক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৪, ৪:৪২ অপরাহ্ন
৩ সমঝোতা স্মারক সই, শেখ হাসিনা-ওয়াংচুক বৈঠক

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ-ভুটানের মধ্যে তিনটি নতুন সমঝোতা স্মারক সই এবং পুরোনো একটি চুক্তি নবায়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার (২৫ মার্চ) শেখ হাসিনা ও ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের মধ্যে বৈঠক শেষে এই সই ও চুক্তি হয়। দুই দেশের পক্ষে বইতে সই করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সমঝোতাগুলো হলো ভুটানের রাজধানীতে থিম্পুতে একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা, কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ভোক্তা সুরক্ষায় প্রযুক্তিগত সহযোগিতাসংক্রান্ত চুক্তি।

এ ছাড়া নবায়ন হয়েছে সাংস্কৃতিক সহযোগিতাসংক্রান্ত একটি চুক্তি।

এর আগে, এদিন সকালে ৪ দিনের সফরে বাংলাদেশ আসেন ভুটানের রাজা। পরে দুপুরে রাষ্ট্রীয় পর্যায়ের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান ভুটানের রাজা। এ সময় টাইগারগেটে রাষ্ট্রীয় অতিথিকে স্বাগত জানান শেখ হাসিনা। পরে দুই শীর্ষ নেতা একান্ত বৈঠকে বসেন।