নেত্রকোনায় ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে ভোট গ্রহন চলছে | Daily AjKaler Kontho

নেত্রকোনায় ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে ভোট গ্রহন চলছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৪, ৩:০৯ অপরাহ্ন
নেত্রকোনায় ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে ভোট গ্রহন চলছে

নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোণার সদর উপজেলার রৌহা ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ ভোট গ্রহণ চলবে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শনিবার (০৯ মার্চ) সকাল থেকেই ৯ টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ।

ভোটকেন্দ্র পরিদর্শনে দেখা যায়, রৌহা ইউনিয়ন পরিষদ কার্যালয় ভোটকেন্দ্রের চাল উড়ে যাওয়া একটি কক্ষেই চলছে ভোটগ্রহণ। অপেক্ষমাণ নারী ভোটাররা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছেন ভোট প্রয়োগের অপেক্ষায়।

পরিষদের চেয়ারম্যান হতে এক নারীসহ ভোটের লড়াই করছেন চারজন প্রার্থী। তারা হলেন- মোটরসাইকেল প্রতীকে মো. মুখলেছুর রহমান, আনারস প্রতীকে মো. আব্দুল হাই, ঘোড়া প্রতীকে শফিকুল ইসলাম বাতেন ও চশমা প্রতীকে ফরিদা ইয়াসমিন পারভীন।

কেন্দ্রটিতে দুই হাজার ৫৭৩ জন ভোটার রয়েছেন জানিয়ে রৌহা ইউনিয়ন পরিষদ কার্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার খায়রুল হক বলেন, পুরুষ ভোটার এক হাজার ২৯০ ও নারী ভোটার এক হাজার ২৮৩ জন।

নেত্রকোণা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ হোসনে আরা জানান, রৌহা ইউনিয়নে মোট ভোটার আছেন ২০ হাজার ৯৭২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১০ হাজার ৫৫৪ ও নারী ১০ হাজার ৪১৮ জন।

শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে এখন পর্যন্ত কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করা যাচ্ছে শেষপর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।