এক হলেন শাকিব-অপু | Daily AjKaler Kontho

এক হলেন শাকিব-অপু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ন
এক হলেন শাকিব-অপু

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। এই দুই তারকা জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপার হিট সিনেমা। এই দুই তারকার অনুরাগীর সংখ্যা কম নয়। তারা সবসময়ই চান দুই তারকাকের একসঙ্গে দেখতে। এবার তাদের জন্য সুখবর। ফের এক হয়েছেন শাকিব-অপু। তবে পর্দায় বা পুরনো সম্পর্কে নন।

সম্প্রতি নতুন একটি পরিচয় যোগ হয়েছে শাকিবের।ব্যবসায় নাম লিখিয়েছেন তিনি। রিমার্ক নামের একটি প্রসাধনী প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নিয়েছেন। ওই প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত অপু।

এ প্রসঙ্গে অপু সংবাদমাধ্যমকে বলেন, শাকিব খান যে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নিয়েছেন সেই প্রতিষ্ঠানে চোখ বন্ধ করেই কাজ করা যায়। কারণ শাকিব অনেক বিচক্ষণ। ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেন। রিমার্ক বিশেষত একটি প্রসাধনী কম্পানি। সারা বিশ্বে তাদের পণ্য পাওয়া যাবে। এমন একটি কম্পানির শুভেচ্ছাদূত হতে পেরে ভালো লাগছে।

গত ২০ জানুয়ারি এ উপলক্ষে রাজধানীর এক বিলাসবহুল হোটেলে আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলনের। সেখানেই শাকিব খানের ব্যবসায় নামার সংবাদ জানানো হয়। সেখানে অপু বিশ্বাসও উপস্থিত ছিলেন।