
আজকালের কন্ঠ ডেস্ক : নির্বাচনের আগে আমেরিকা মূলত তাদের স্বার্থের জন্য কিছু ইস্যু তৈরি করেছিল বলে মন্তব্য করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা আড়াইটায় দিকে ঢাকা থেকে বিমানযোগে সিলেট যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী। এরপর নগরীর হাফিজ কমপ্লেক্সের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদ উদ্দিন আহমদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ড. মোমেন বলেন, আমেরিকার একটা নিয়ম ঘটে গেলে পরে ঠিক। আর ঘটার আগে বিভিন্ন ইস্যু তৈরি করে মূলত তাদের দেশের স্বার্থ হাসিলের জন্য। তারা অনেক কিছুই চায়। ভাবল ইলেকশনের আগে যদি চাপটাপ দিয়ে সেগুলো পাওয়া যায়।
এরপর ড. মোমেন বলেন, বিরোধী দলের (বিএনপি) অসহযোগ আন্দোলন ও তাদের প্রোপাগান্ডাকে মিথ্যা প্রমাণ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। জনগণ আমার দল নৌকাকে ভোট দিয়ে স্থায়িত্ব ও উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছে।
মন্ত্রী থাকা অবস্থায় সিলেটের উন্নয়ন সরাসরি তদারকি করা সম্ভব হয়নি উল্লেখ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সিলেটে একটি সুন্দর নির্বাচন হয়েছে। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি নির্বাচিত হওয়ার পর অনেকে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছেন। আমার জন্য কেঁদেছেন, দোয়া করেছেন। তারা যে আমাকে এতো পছন্দ করেন, তা আমি জানতাম না। সিলেটবাসীর ভালোবাসায় আজ আমি ধন্য।
আপনার মতামত লিখুন :