
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ব্যবসাতে সময় দেবেন বলে জানিয়েছেন তিনি। যদিও বছর দুয়েক আগেই একটি ফিল্ম প্রোডাকশন হাউসের কার্যক্রম শুরু করেছিলেন এই নায়িকা। সেখান থেকে ‘লালশাড়ি’ নামে একটি সিনেমাও প্রযোজনা করেছেন তিনি। এবার আরও দুই নতুন ব্যবসা শুরু করলেন তিনি।
গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানীর আফতাবনগরের ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’, ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ উদ্বোধন করেন অপু। এ সময় তিনি জানান শাকিব খান তার সকল ভালো কাজের সঙ্গে থকেন।
অপু বিশ্বাস বলেন, সব সময় আমার ভালো কাজের সঙ্গে থাকে শাকিব খান। তিনি ভালো করেই জানেন অপু নিশ্চয়ই এটা পারবে। সে বিশ্বাস আমার প্রতি তার আছে। আমার ব্যবসার সঙ্গে তার (শাকিব খান) দোয়া, ভালোবাসা, আশীর্বাদ আছে।
আপনার মতামত লিখুন :