
আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা বেসরকারিভাবে প্রতীকে বিজয়ী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে জয় পেয়েছেন তিনি। আর জয় লাভ করেই নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ফেরদৌস।
সোমবার (৮ জানুয়ারি) বিকেল তিনটার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন ফেরদৌস।
শুধু তাই নয়, সেখানে কার্যক্রম শেষে নিজ হাতে নির্বাচনী এলাকার পোস্টার অপসারণ করবেন ফেরদৌস।
নির্বাচনে বিপুল ভোটে জেতার পর গণমাধ্যমে ফেরদৌস বলেন, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সব ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই আমি। আশা করছি, পাশে থাকবেন আপনারা।
আপনার মতামত লিখুন :