আমি দুটো ভোট পেয়েছি : ফেরদৌস | Daily AjKaler Kontho

আমি দুটো ভোট পেয়েছি : ফেরদৌস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন
আমি দুটো ভোট পেয়েছি : ফেরদৌস

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা সিটি কলেজ কেন্দ্রে রোববার (৭ জানুয়ারি) সকালে ভোট দিয়েছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ভোট দেওয়া শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে পুতুলের দুটো ভোট পেয়েছি। বিষয়টি খুবই ভালো লেগেছে আমার।

পাশাপাশি এদিন সেখানে উপস্তিত থাকা অন্যান্যদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন ফেরদৌস।

এর আগে, সকাল ৮টা ৩ মিনিটে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা সিটি কলেজে নৌকা প্রতীকে তার ভোটাধিকার প্রয়োগ করেন। আর এই আসনে নৌকা প্রতীকে নির্বাচনে লড়ছেন ফেরদৌস।

এদিন ভোট দেওয়া শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নৌকা মার্কার জয়লাভ হবে। আবারও তারা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবেন। বাংলাদেশ যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে তা, বাস্তবায়ন করতে পারবেন জনগণের ওপর এ বিশ্বাস তার আছে।