রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে গ্রেপ্তার ১৯ | Daily AjKaler Kontho

রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে গ্রেপ্তার ১৯


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৪, ৩:০২ অপরাহ্ন
রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে গ্রেপ্তার ১৯

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (৩ জানুয়ারি) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা হয়েছে।

গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ৮৫৯ পিস ইয়াবা, ১০ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৭৮ গ্রাম হেরোইন ও ২০ পিস ইনজেকশন জব্দ করা হয়।