৭ জানুয়ারী ভোট উৎসব করে বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের জবাব দিন | Daily AjKaler Kontho

৭ জানুয়ারী ভোট উৎসব করে বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের জবাব দিন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৪, ৩:২০ অপরাহ্ন
৭ জানুয়ারী ভোট উৎসব করে বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের জবাব দিন

বাগেরহাট প্রতিনিধি : বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করছে।তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপকৌশলে লিপ্ত আছে।৭ জানুয়ারী ভোট উৎসব করে তাদের ষড়যন্ত্রের জবাব দিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে পারছে। দুর্নীতিতে বিশ্বসেরা জামায়াত বিএনপি জোটের মুখোশ খুলে গেছে। তারা এখন মরিয়া হয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চাচ্ছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শেখ তন্ময় এমপি এসব কথা বলেন। গতকাল সোমবার সন্ধ্যায় (১ জানুয়ারি) তিনি বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনীপথ সভায় বক্তৃতা করছিলেন।

শেখ তন্ময় বলেন,যারা ভোটকেেন্দ্র আসবেন না তারা ভোট নিয়ে সমালোচনা করবেন না। ভোটকেন্দ্রে আসেন, ভোট দেন। তারপর সমালোচনা করেন। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট দেখিয়ে দেবো।

শেখ তন্ময় বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। কিন্তু ২০০১ সালে চার দলীয় জোট সরকার ক্ষমতায় এসে আমাদের সরকারের রেখে যাওয়া অসম্পন্ন উন্নয়ন প্রকল্পগুলো ফেলে রেখে মানুষের ভোগান্তি বাড়িয়েছে। শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় এসে সেসব কাজ সম্পন্ন করেছেন। মানুষ সেগুলো ভুলে যায়নি। প্রমানিত হয়েছে শেখ হাসিনা ছাড়া এই এলাকার উন্নয়ন হয়নি। তাই তিনি আবারও শেখ হাসিনার নৌকাকে জয়যুক্ত করে সরকার গঠণের সুযোগ করে দিতে সাধারণ মানুষদের প্রতি আহ্বান জানান।

নির্বাচনী ঐ সভায় আরও বক্ততা করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দলের জেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সদস্য সচিব নকিব নজিবুল হক নজু, জেলা কমিটির সহ-সভাপতি এ্যড. ফরিদ উদ্দিন আহমেদ, ফরিদা আক্তার বানু লুচি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি সরদার নাসির উদ্দিন প্রমূখ।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক খান রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ এ,বাকী তালুকদার, নির্বাহী সদস্য ফিরোজুল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, গোটাপাড়াা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ শমশের আলী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতা কর্মীরা।
পরে শেখ তন্ময় দে পাড়া বাজার এবং কামারগাঁতি বাজারে গণসংযোগ করেন।