শেখ হেলাল উদ্দীনের উঠান বৈঠক | Daily AjKaler Kontho

শেখ হেলাল উদ্দীনের উঠান বৈঠক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৩, ৫:৫৪ অপরাহ্ন
শেখ হেলাল উদ্দীনের উঠান বৈঠক

আজকালের কন্ঠ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ হেলাল উদ্দীন এমপি’র পক্ষে বাগেরহাটের চিতলমারীতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ড কেন্দ্র কমিটির উদ্যোগে কুরমনি দুর্গা মন্দির চত্বরে এ নির্বাচনী উঠান অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে সরকারী এস এম মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটির উপদেষ্টা আলহাজ্ব মোহন আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শিবানী বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত।