Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৭, ২০২৩ , ৫:৫৪ অপরাহ্ণ

শেখ হেলাল উদ্দীনের উঠান বৈঠক

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ হেলাল উদ্দীন এমপি’র পক্ষে বাগেরহাটের চিতলমারীতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ড কেন্দ্র কমিটির উদ্যোগে কুরমনি দুর্গা মন্দির চত্বরে এ নির্বাচনী উঠান অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে সরকারী এস এম মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটির উপদেষ্টা আলহাজ্ব মোহন আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শিবানী বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত।

প্রিন্ট করুন