
অনলাইন ডেস্ক : তুরস্কের পার্লামেন্টে বিদেশবিষয়ক কমিশন মঙ্গলবার এবিষয়ে সবুজ সংকেত দিয়েছে। ১৯ মাস পর এই সবুজ সংকেত দেওয়া হলো।
তুরস্কের পার্লামেন্টে ফরেন অ্যাফেয়ার্স কমিশন বা পররাষ্ট্রবিষয়ক কমিশন মঙ্গলবার এই অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে। সুইডেনের রাশিয়ায় অন্তর্ভুক্তি নিয়ে তাদের যে আপত্তি ছিল, ১৯ মাস ধরে জলঘোলার পর অবশেষে তা মেনে নেওয়া হলো। এর পর তুরস্কের পার্লামেন্ট চূড়ান্ত ছাড়পত্র দিলেই সুইডেনের ন্যাটোয় যোগ দেওয়া সম্ভব হবে।
সুইডেনের ন্যাটোয় যোগদান নিয়ে দীর্ঘদিন টানাপড়েন চলছে। ন্যাটোর অন্য প্রতিনিধি দেশগুলো সুইডেনকে ছাড়পত্র দিলেও তুরস্ক দিতে রাজি হচ্ছিল না। তুরস্কের অভিযোগ ছিল, সুইডেন কুর্দ সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয়। তাদের সমর্থন করে। ন্যাটো কুর্দ যোদ্ধাদের গোষ্ঠীকে সন্ত্রাসী বললেও সুইডেন নিজের দেশে তাদের সন্ত্রাসী বলে মনে করে না।
আপনার মতামত লিখুন :