
আজকালের কন্ঠ ডেস্ক : বাবা-মায়ের কবর জিয়ারত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) নোয়াখালীর কোম্পানীগঞ্জের নিজ বাড়িতে এ জিয়ারত করেন তিনি।
বিকেলে কোম্পানীগঞ্জের বসুরহাটে নির্বাচনী এক পথসভায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এর আগে ঢাকা থেকে গিয়েই বিকেলে সাড়ে ৩টায় বসুরহাট পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বড়রাজাপুর গ্রামের বাড়ির দরজায় বাবা মোশারেফ হোসেন ও মা বেগম ফজিলাতুন্নেছার কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন ওবায়দুল কাদের।
উল্লেখ্য, ওবায়দুল কাদের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী। তিনি ১৯৯৬ সালে এ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সাল থেকে টানা তিনবারের সংসদ সদস্য।
আপনার মতামত লিখুন :