আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা | Daily AjKaler Kontho

আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন
আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লায় মোস্তফা কামাল মুন্সি নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস।

তিনি জানান, নিহত মোস্তফা কামাল উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে বলেও জানান ওসি।