আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লায় মোস্তফা কামাল মুন্সি নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস।
তিনি জানান, নিহত মোস্তফা কামাল উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে বলেও জানান ওসি।