জনপ্রিয় তারকা অপু-পরীর খুনসুটি | Daily AjKaler Kontho

জনপ্রিয় তারকা অপু-পরীর খুনসুটি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৩, ৫:৩৬ অপরাহ্ন
জনপ্রিয় তারকা অপু-পরীর খুনসুটি

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা অপু বিশ্বাস ও পরীমনি। তাঁদের মধ্যকার সম্পর্ক যে বেশ মধুর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু চোখ দিলেই বুঝা যায়। ‘স্বপ্নজাল’ খ্যাত নায়িকা পরীমনির সন্তান রাজ্যের পৃথিবীতে আগমন করার পর হাতভরা উপহার নিয়ে দেখতে গিয়েছিলেন নায়িকা অপু বিশ্বাস।

সম্প্রতি একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন নায়িকা পরীমনি। সেই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে অপু বিশ্বাস ও পরীমনিকে।

পাশাপাশি বসে এই দুই নায়িকাকে দেখা গিয়েছে বেশ খোশ মেজাজে। দুজন দুজনের ছবি তোলা নিয়ে বেশ ব্যস্ত ছিলেন তাঁরা। তাঁদের সেই মুহুর্তের ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বেশ প্রশংসাও পাচ্ছেন তাঁরা।

প্রসঙ্গত, ‘ডোডোর গল্প’ নামের নতুন সিনেমার কাজ করছেন পরীমনি। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরী। এছাড়া সামনে ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে এই নায়িকাকে।