সিআইডি'খ্যাত অভিনেতা ফ্রেডরিক্স মারা গেছেন | Daily AjKaler Kontho

সিআইডি’খ্যাত অভিনেতা ফ্রেডরিক্স মারা গেছেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৩, ১:৪১ অপরাহ্ন
সিআইডি’খ্যাত অভিনেতা ফ্রেডরিক্স মারা গেছেন

বিনোদন ডেস্ক : অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন সিআইডি’খ্যাত অভিনেতা দীনেশ ফাদনিস মারা গেছেন।

সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয় দীনেশকে। তারপর থেকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাকে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে।

মূলত, ঔষুধের প্রতিক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন দীনেশ। তা জানিয়ে দয়ানন্দ শেঠি বলেন, ‘দীনেশের অন্য রোগের চিকিৎসা চলছিল। সেসব ঔষুধের প্রতিক্রিয়ায় দীনেশের লিভার ক্ষতিগ্রস্ত হয়। এজন্য খুব ভেবেচিন্তে ঔষুধ খাওয়া উচিত।’

প্রসঙ্গত, ১৯৯৭ সালে প্রচার শুরু হয় সিআইডির। ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এ সিরিয়ালের ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করেন দীনেশ ফাদনিস। তার চরিত্রটি টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। নব্বই দশক থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শোগুলোর একটি সিআইডি।