
আজকালের কন্ঠ ডেস্ক : ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্মসচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। চলবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এছাড়া নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, অবসরগ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণজনিত কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
আপনার মতামত লিখুন :