নৌবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি, ২১৪ জনের চাকরির সুযোগ | Daily AjKaler Kontho

নৌবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি, ২১৪ জনের চাকরির সুযোগ


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
নৌবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি, ২১৪ জনের চাকরির সুযোগ

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক ৩০টি পদে ২১৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হয়েছে ৭ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে, চলবে ৩০ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ দেখতে এখানে ক্লিক  করুন

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ৭ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৬ তারিখ বিকেল ৫টা
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
বয়স: ৩০ জুন ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ নৌবাহিনী। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-১৪ নং পদের জন্য ১১২ টাকা, ১৫-৩০ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আজকালের কন্ঠ/আর বি