আসন্ন দ্বাদশ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জাতীয় পার্টির | Daily AjKaler Kontho

আসন্ন দ্বাদশ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জাতীয় পার্টির


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৩, ৫:২০ অপরাহ্ন
আসন্ন দ্বাদশ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জাতীয় পার্টির

আজকালের কন্ঠ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষে গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি করছে জাতীয় পার্টি। দুই দিনে ১ হাজার ১৭৯টি মনোনয়ন ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ৩ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা। আগামী ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। মূলত তিন শ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।