আজকালের কন্ঠ ডেস্ক : করোনাভাইরাস মোকাবেলা ও মানুষকে সচেতন করতে অগ্রণী ভূমিকা রাখা সরকারের স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ হোম আইসোলেশনে আছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনার উপসর্গ নিয়ে অধ্যাপক আজাদ আইসোলেশনে রয়েছেন।তার করোনা পরীক্ষার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে তাকে ফোনে করা হলে এসএমএস করে জানিয়েছেন, তিনি অসুস্থ। বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন।
ডা. আবুল কালামের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি এখন নিয়মিত ব্রিফ করছেন।
আজকালের কন্ঠ /এমএম
আপনার মতামত লিখুন :