শরীয়তপুরে নতুন করে আরও ৩ জন করোনা আক্রান্ত | Daily AjKaler Kontho

শরীয়তপুরে নতুন করে আরও ৩ জন করোনা আক্রান্ত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২০, ৮:০০ অপরাহ্ন
শরীয়তপুরে নতুন করে আরও ৩ জন করোনা আক্রান্ত

শরীয়তপুর প্রতিনিধি: শরিয়তপুরে নতুন করে আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। গেল রাত ১ টা ৩০ মিনিটে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
নতুন সনাক্ত ৩ জন রোগীর মধ্যে নড়িয়া উপজেলায় ১ জন ও ডামুড্যা উপজেলায় ২ জন। নতুন করে করোনা আক্রান্ত ৩ জনের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ির সম্পূর্ণরূপে লোকডাউন করেছেন স্ব স্ব উপজেলা প্রশাসন।
শরীয়তপুরে এপর্যন্ত আক্রান্ত ১১ জনের মধ্যে জাজিরা উপজেলায় ৩ জন, সদর উপজেলায় ৩ জন ডামুড্যা উপজেলায় ৩ জন ও নড়িয়া উপজেলায় ২ জন।
আক্রান্ত ১০ জন সবাই ঢাকা নারায়ণগঞ্জ থেকে শরীয়তপুরে এসেছেন।
শরীয়তপুরে এ পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ সহ আক্রান্ত বিভিন্ন জেলা থেকে আগত দের সংখ্যা ১৮০৬ জন।
এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছে ১০৭২ জন। এর মধ্যে, শরীয়তপুর সদর উপজেলায় ১৮৭ জন, ডামুড্যায় ১৫৫ জন, গোসাইরহাটে ১০০ জন, ভেদরগঞ্জে ১৩৫ জন, নড়িয়ায় ২৬৮ জন ও জাজিরা উপজেলায় ২২৭ জন। নতুন যুক্ত হয়েছেন ৫২ জন ও অবমুক্ত হয়েছেন ১৯ জন। মোট অবমুক্ত হয়েছে ৭৩৪ জন। শরীয়তপুর সদর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশন ০২ জন। জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন পাঁচজন।
বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা স্বাস্থ্য বিভাগ ফোকাল পার্সন ও করোনা কন্ট্রোল রুম স্বাস্থ্য প্রশাসন, শরীয়তপুরের ডা. মোঃ আবদুর রশিদ।
জেলা সিভিল সার্জন এস এম আব্দুল্লাহ আল-মুরাদ জানান, এপর্যন্ত আইডিসিআর থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফল ১১১টি। এর মধ্যে ১০টি পজিটিভ ও ১০১ টি নেগেটিভ এসেছে। আজকে পর্যন্ত নতুন আক্রান্তদের মধ্যে নড়িয়ায় ১ জন ও ডামুড্যা উপজেলায় ২ জন রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত হয়েছে ১০ জন। এই নিয়ে জেলায় সর্বমোট ১১ জল করোনা রোগী শনাক্ত হয়েছে।
আক্রান্তদের একজন কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন এবং জেলা স্বাস্থ্য অধিদপ্তর এর তত্ত্বাবধানে ০৯ জন হোম আইসোলেশনে রয়েছেন। এছাড়া নড়িয়া উপজেলায় গত ৪ এপ্রিল ৯০ বছরের এক ব্যক্তি ঢাকায় শনাক্ত হয় এবং ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতলে মারা যায়।

আজকালের কন্ঠ /জামাল /মিজান