আনোয়ারুজ্জামান চৌধুরী'র নৌকা মার্কার সমর্থনে স্বেচ্ছাসেবক লীগ | Daily AjKaler Kontho

আনোয়ারুজ্জামান চৌধুরী’র নৌকা মার্কার সমর্থনে স্বেচ্ছাসেবক লীগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২২, ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন
আনোয়ারুজ্জামান চৌধুরী’র নৌকা মার্কার সমর্থনে স্বেচ্ছাসেবক লীগ

এম রহমান : আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী’র নৌকা মার্কার সমর্থনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা

বিশ্ব মানবতার বাতিঘর, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে গত ১৯ মে শুক্রবার ২০২৩ তারিখ বিকাল ৪টায় সিলেট কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে সিলেট জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী’র নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী প্রস্তুতি সভার আয়োজন করে।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাছির উদ্দিন খাঁন সিলেট মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, কার্যনির্বাহী সদস্য এডভোকেট মোঃ কামাল উদ্দিন, শাহিন আহমদ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খাঁন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুয়েব চৌধুরী, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ, সঞ্চালনা করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।

এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোজাম্মেল হক রাব্বি, হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাড. ফয়জুল বশির চৌধুরী সুজন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল সহ সিলেট জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী।