বাগেরহাট সদর হাসপাতালে পিপিই হস্তান্তর | Daily AjKaler Kontho

বাগেরহাট সদর হাসপাতালে পিপিই হস্তান্তর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২০, ১২:১৮ পূর্বাহ্ন
বাগেরহাট সদর হাসপাতালে পিপিই হস্তান্তর

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর হাসপাতালের পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে সিটিল্যাব নামে একটি বেসরকারি ডায়াগস্টিক ও কনসালটেশন সেন্টারের পক্ষ থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের বিনামূল্যে এ পিপিই হস্তান্তর করেন। দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবিরের হাতে আনুষ্ঠানিকভাবে পিপিই তুলে দেন সিটিল্যাবের পরিচালক ও সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। এসময় সদর হাসপাতালের সিনিয়র কনসালটেশন (অর্থপেডিক্স) ডা. এসএম
শাহরেওয়াজ, মেডিসিন কনসালটেন্ট সাঈদ আহমেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /সওকাত / মিজান