বাড়ছে ডেঙ্গুর প্রভাব, সতর্ক থাকতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী | Daily AjKaler Kontho

বাড়ছে ডেঙ্গুর প্রভাব, সতর্ক থাকতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৭, ২০২৩, ৩:৩৭ অপরাহ্ন
বাড়ছে ডেঙ্গুর প্রভাব, সতর্ক থাকতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : দেশে আবারও ডেঙ্গুর প্রভাব বাড়ছে। তাই, ডেঙ্গুর সংক্রমণ থেকে মুক্ত থাকতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৭ মে) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিশ্ব টিকাদান সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রতি বছরের মতো এ বছরও বিশ্বজুড়ে টিকাদান সপ্তাহ পালিত হয়েছে। আমরা প্রতি বছর আড়াই কোটি শিশুকে টিকা দিয়ে থাকি, সবমিলিয়ে প্রায় ১০টিরও বেশি অসুখের টিকা দেওয়া হয়ে থাকে। এ ছাড়াও আমরা ১৫ থেকে ৪৯ বছরের নারীদের টিকা দিয়ে থাকি। তাদেরও ১০ রকমের রোগের টিকা দেওয়া হয়।

জাহিদ মালেক বলেন, দেশের মানুষ টিকার প্রতি আগ্রহী, তারা খুবই আনন্দের সঙ্গে টিকা নেয়। আমাদের মায়েরা শিশুদের টিকা দিতে আগ্রহী।