বাগেরহাটে দুই দিনব্যাপি খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা শুরু | Daily AjKaler Kontho

বাগেরহাটে দুই দিনব্যাপি খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা শুরু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০১৯, ১১:৪৪ অপরাহ্ন
বাগেরহাটে দুই দিনব্যাপি খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা শুরু

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে দুইদিনব্যাপি খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা শুরু হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে মেলা উপলক্ষে সফল প্রকল্পের আয়োজনে রামপাল উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে ফিতা কেটে উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পালের সভাপতিত্বে মেলা প্রঙ্গনে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিষয়ক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রামপাল উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনে আরা মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ কৃষ্ণা রাণী মন্ডল, সফল প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সুরাইয়া খাতুন, প্রকল্প ব্যবস্থ্যাপক মো. ইকবাল হোসেন, প্রোগ্রাম অফিসার গৌতম কুমার ঘোষ, সাপ্লাই চেইন অফিসার চৌধুরী আবুল কালাম প্রমুখ।

আজকালের কন্ঠ /সওকাত /মিজান