প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই | Daily AjKaler Kontho

প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২২, ১:১৪ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই

বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ফেসবুক আইডি অথবা সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং সাইট নেই। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তাদের ফেসবুক পোস্টের উল্লেখ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রীর নামে চালু সকল সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং সাইট ভুয়া। কাজেই শেখ হাসিনার নামে চালু ভুয়া ফেসবুক আইডি’র পোস্ট বা সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং দেখে কারও বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

আজকালের কন্ঠ /রাকিব