Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৫, ২০২২ , ১:১৪ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই

লেখকঃ আজকালের কণ্ঠ

বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ফেসবুক আইডি অথবা সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং সাইট নেই। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তাদের ফেসবুক পোস্টের উল্লেখ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রীর নামে চালু সকল সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং সাইট ভুয়া। কাজেই শেখ হাসিনার নামে চালু ভুয়া ফেসবুক আইডি’র পোস্ট বা সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং দেখে কারও বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন