নীলফামারীতে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা | Daily AjKaler Kontho

নীলফামারীতে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২২, ৫:৪০ অপরাহ্ন
নীলফামারীতে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে স্ত্রী ও ৩ বছরের মেয়েকে কুপিয়ে হত্যা করেছে জিয়া নামের এক যুবক। এ সময় নিজের শ্বাশুড়ি ও ১ বছর বয়সি মেয়েকে কুপিয়ে নিজে আহত হয়েছেন তিনি।

বুধবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার বোড়াগাড়ি নিমোজ খানা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী।

তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

আজকালের কন্ঠ /রাকিব