নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে স্ত্রী ও ৩ বছরের মেয়েকে কুপিয়ে হত্যা করেছে জিয়া নামের এক যুবক। এ সময় নিজের শ্বাশুড়ি ও ১ বছর বয়সি মেয়েকে কুপিয়ে নিজে আহত হয়েছেন তিনি।
বুধবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার বোড়াগাড়ি নিমোজ খানা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী।
তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
আজকালের কন্ঠ /রাকিব