জনপ্রিয়তার তুঙ্গে কোরিয়ান “কোস্ক” মাস্ক | Daily AjKaler Kontho

জনপ্রিয়তার তুঙ্গে কোরিয়ান “কোস্ক” মাস্ক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২২, ৬:২০ অপরাহ্ন
জনপ্রিয়তার তুঙ্গে কোরিয়ান “কোস্ক” মাস্ক

করোনা মহামারির চলমান এবং সম্প্রতি করোনার তৃতীয় ঢেউ ওমিক্রন উদ্বেগজনক পরিস্থিতি বিশ্ব জুড়ে। করোনার শুরু থেকেই সক্রমণ রোধে প্রাথমিক ভাবে আবশ্যকীয় হয়ে পরে মাস্কের ব্যবহার। বিশ্বের বিভিন্ন দামী সব কোম্পানী উন্নত মাস্ক তৈরিতে ব্যস্ত সময় পার করে যা এখনো অব্যাহত আছে। মাস্কের কার্যকারিতা নিয়েও হয়েছে বিস্তর গবেষণা।

এবার বিগত মাস্ক গুলোর থেকে একটু ভিন্ন আঙ্গীকে যুক্ত হলো সাউথ কোরিয়ার ‘কোস্ক’ নামের একটি মাস্ক। কোরিয়ান ভাষায় ‘কো’ মানে নাক। আর ‘কো’ এর সঙ্গে ‘মাস্ক’ মিলে হয়েছে ‘কোস্ক’। কিছুটা হয়তো বুঝতে পেরেছেন এর ভিন্নতা কোথায়।

এটি দ্বারা কেবল নাক ঢাকা যাচ্ছে। তবে এর ভিতরে রয়েছে আরও একটি অংশ। প্রয়োজনে সে অংশ টুকু খুলে নিয়ে মুখও ঢেকে রাখা যাবে। সম্প্রতি এই মাস্কটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে সাউথ কোরিয়ায়। কোরিয়ান সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

এই মাস্কটি ব্যবহারের সময় স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়া করা যাচ্ছে। জনপ্রিয়তার কারণ হিসেবে সবাই এমনটা বলছেন। তবে যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ আলোচনা হচ্ছে এই মাস্ক নিয়ে। রয়েছে মতপার্থক্য । কেউ কেউ বলছেন খাওয়ার সময়ে নাকটুকু ঢেকে রাখা যাচ্ছে যা অন্য মাস্কের দ্বারা সম্ভব না। পাশাপাশি এতে করে কিছুটা হলেও অতিরিক্ত সুরক্ষা পাওয়া যাচ্ছে, আবার প্রয়োজন মতো মুখও ঢেকে রাখা যায়। ফলে দুটো কাজই একসঙ্গে হচ্ছে। আবার কেউ কেউ বলছেন, খাওয়ার সময়ে নাক খুলে রাখায় বিশেষ ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নেই। এবং মাস্কটি ব্যবহারের প্রায় সময়ই অনেকে মুখ খুলে রাখছেন। এটা কেবলেই ব্যবসা।

অন্যদিকে মতপার্থক্যকে উড়িয়ে দিয়ে অনলাইনের কল্যানে ব্যাপক হারে বিক্রি হচ্ছে মাস্কটি। রয়েছে