করোনায় আক্রান্ত তাহসান-মিথিলার মেয়ে আইরা | Daily AjKaler Kontho

করোনায় আক্রান্ত তাহসান-মিথিলার মেয়ে আইরা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২২, ৬:৪৭ অপরাহ্ন
করোনায় আক্রান্ত তাহসান-মিথিলার মেয়ে আইরা

গায়ক-অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার মেয়ে আইরা তেহরীম খান করোনাভাইরাসের আক্রান্ত হয়েছে। এর আগে চলতি বছরের শুরুতেই করোনায় আক্রান্ত হন মিথিলার বর্তমান স্বামী ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি। বর্তমানে মিথিল-আইরা কলকাতাতেই আছেন।

মিথিলা বলেন, ‘সৃজিতের পর আমার মেয়ে আইরারও করোনা পজিটিভ এসেছে। গত তিন দিন ধরে তার জ্বর ছিল। পরীক্ষা করার পর গতকাল (৫ জানুয়ারি) তার করোনা পজিটিভ আসে। তবে আমরা আগে থেকেই ওষুধ খাওয়ানো শুরু করি। এখন বেশ ভালো আছে।’

তিনি আরও বলেন, ‘শুরুতে জ্বর এবং কাশির পর দুজনই এখন আগের চেয়ে অনেক ভালো আছে। তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে সেজন্য সবাই দোয়া করবেন।’

মিথিলা জানান, করোনার কারণে স্বামী এবং কন্যা দুজনের কাছ থেকে আলাদা থাকছেন তিনি। দূর থেকেই তাদের সেবা করছেন। তার বিশ্বাস দ্রুতই স্বামী সৃজিত ও কন্যা আইরা করোনামুক্ত হবেন।

তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। ২০১৭ সালের জুলাই মাসে তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান আইরা। ২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিতকে বিয়ে করেন মিথিলা।