স্বাধীন দেশে পূবালী ব্যাংকের আর্মড গার্ডরা ২৪ ঘন্টা ডিউটি করেন ! সাংবাদিক সম্মেলনে আভিযোগ | Daily AjKaler Kontho

স্বাধীন দেশে পূবালী ব্যাংকের আর্মড গার্ডরা ২৪ ঘন্টা ডিউটি করেন ! সাংবাদিক সম্মেলনে আভিযোগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০১৯, ৮:২৩ অপরাহ্ন
স্বাধীন দেশে পূবালী ব্যাংকের আর্মড গার্ডরা ২৪ ঘন্টা ডিউটি করেন ! সাংবাদিক সম্মেলনে আভিযোগ

নিজস্ব প্রতিবেদক : পূবালী ব্যাংকের আর্মড গার্ডরা ২৪ ঘন্টা ডিউটি করেন, নেই তাদের কোন আবসর। ১৪ সেপ্টেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পূবালী ব্যাংকে কর্মরত আর্মড গার্ডরা। সংবাদ সম্মেলনে পূবালী ব্যাংক লিঃ আর্মড গার্ড কল্যান পরিষদের সভাপতি লিখিত বক্তবে বলেন, পূবালী ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে কৃতদাস বানিয়ে রেখেছে, আমাদেরকে ২৪ ঘন্টা বাধ্যতামূলক ডিউটি করতে বাধ্য করেছে। আমরা এ অমানবিক নির্যাতন হতে বাঁচতে অনেক বার লিখিত ও মৌখিকভাবে জানালেও কর্তৃপক্ষের টনক নরেনি ।

এ ব্যাপারে আমরা কলকারখানা ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও কোন প্রতিকার পাইনি। এ ব্যাপারে চলতি বছর ২৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে ২৪ ঘন্টা ডিউটি প্রত্যাহারসহ ১০ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছি। সংবাদ সম্মেলনে ২৪ ঘন্টা ডিউটি প্রত্যাহারসহ ১০ দফা দাবী পেশ করা হয়। দাবী মানা না হলে আগামীতে রাজপথে এবং পূবালী ব্যাংক প্রধান কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচিত দিতে বাধ্য হবো। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরও বলেন, দাবী আদায়ের ব্যপারে আমরা কঠোর কর্মসূচি দিলে কোন অনভিপ্রেত ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সংগঠনের সাধারন সম্পাদক মো. আতিউর রহমান। এ ব্যাপারে পূবালী ব্যাংকের এমডি হালিম চৌধুরী সংঙ্গে ফোনে যানতে চাইলে তিনি ডিজিএম রফিকুল ইসলাম এর সঙ্গে আলাপ করতে বলেন। ডিজিএম রফিকুল ইসলামকে এ ব্যাপারে জানতে চাইলে কিছুই না বলে ফোন কেটে দেন।

এছাড়াও উপস্থিতি ছিলেন সংগঠনের সহ-সভাপতি আলমগীর হোসেন শেখ,সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম মির্জা, সাংগঠনের সদস্য মোহম্মদ মামুন, গাজী আরিফ বিল্লাহ্, হুমাউন কবির, আসাদুজ্জামান আসাদ, মো. লিটন আলী শাহ্, মো. জাহিদ হোসেন, মো. রহমত আলী, মো. সাগর চৌধুরী ও হারুন মিয়া প্রমূখ।