খালেদা জিয়ার হার্ট-কিডনিতে সমস্যা | Daily AjKaler Kontho

খালেদা জিয়ার হার্ট-কিডনিতে সমস্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৪, ২০২১, ১২:৫২ অপরাহ্ন
খালেদা জিয়ার হার্ট-কিডনিতে সমস্যা

হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার হার্ট ও কিডনিতে সমস্যা আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়াকে গতকাল একটা বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়েছে। কারণ উনি সিসিইউতে ছিলেন, সেখানে করোনা পরবর্তী কয়েকটা রিয়াকশন হয়েছিল এবং তার রক্তে ইনফেকশন হয়েছিল।

ইনফেকশন ভালো হয়েছে জানিয়ে ফখরুল বলেন, আল্লাহর রহমতে ডাক্তাররা তারা ইনফেকশন দূর করতে পেরেছেন। যেহেতু ওখানে (সিসিইউ) সংক্রমণের সম্ভাবনা বেশি। তাই বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে এখনো তার হার্ট-কিডনিতে সমস্যা রয়েছে।