প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জাপা চেয়ারম্যান | Daily AjKaler Kontho

প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জাপা চেয়ারম্যান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২১, ৯:৫৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জাপা চেয়ারম্যান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

আজ শনিবার দুপুরে বিরোধী দলীয় উপনেতার সহকারী একান্ত সচিব (এপিএস) অ্যাডভোকেট মো. আবু তৈয়ব এবং জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার আবু জাফর রাজুর কাছে নববর্ষের শুভেচ্ছা কার্ডটি পৌঁছে দিয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে শুভেচ্ছা কার্ড পাঠিয়ে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরকে শুভেচ্ছা জানান।