দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা | Daily AjKaler Kontho

দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা

পটুয়াখালীর দুমকি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে মঙ্গলবার (২৬ আগস্ট) এ কমিটি ঘোষণা করা হয়।

দুমকি উপজেলা যুবদলের আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন জাকির আলম মিলন। সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সহ-সভাপতি মো. সাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম সোহেল এবং সাংগঠনিক সম্পাদক মো. কালাশ তালুকদার নির্বাচিত হয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ কমিটি অনুমোদন করেছেন।

এতে আরও বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় নেতারা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং যুবদল শক্তিশালী হবে।

আজকালের কন্ঠ/আর বি