লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত | Daily AjKaler Kontho

লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র‍্যালিটি লোহাগড়া শহরের সি এন্ড বি চৌরাস্তা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া উপজেলার প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডঃ ফরিদুজ্জামান ফরহাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি: তাইবুল হাসান, ছাত্রদল নেতা সাজ্জাদ সিকদারসহ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, সহসভাপতি এস এম শাহীন বিপ্লবসহ প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি