
কুমিল্লা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে মুরাদনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করেন মুরাদনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন।
আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, আমজাদ আলী তসু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নাজিম উদ্দিন, নবীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, জুলাই যোদ্ধা মীর জাহিদ হাসান সম্রাট ও নাহিদুল ইসলাম নাঈম।
এসময় বক্তারা জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শহিদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনার পাশাপাশি কুমিল্লা-৩ মুরাদনগর-বাংগরা সংসদীয় আসনের ৬বারের সাংসদ ও ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা হেফাজতে ইসলামের নায়েবে আমির হাফেজ আমিনুল ইসলাম।
এসময় উল্লেখযোগ্য ভাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য কামাল মাষ্টার, জাসাস এর আহ্বায়ক আবুবকর, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের সদস্য আলাউদ্দিন, উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সী, বিএনপি নেতা ওমর ফারুক সোহাগ, ওমর আলী, ইকবাল হোসেন, নবীপুর পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন প্রমূখ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :