নেত্রকোণায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে ছাত্রশিবিরের 'রান ফর জুলাই ভিক্টরি' | Daily AjKaler Kontho

নেত্রকোণায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে ছাত্রশিবিরের ‘রান ফর জুলাই ভিক্টরি’


সুশীল আচার্য্য,নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৬, ১:৪৩ অপরাহ্ন
নেত্রকোণায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে ছাত্রশিবিরের ‘রান ফর জুলাই ভিক্টরি’

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে নেত্রকোণায় ‘রান ফর জুলাই ভিক্টরি’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নেত্রকোণা জেলা শাখা।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় নেত্রকোণা সরকারি কলেজের সামনে থেকে জেলা সভাপতি তৌফিকুর রহমান তৌফিক ও সেক্রেটারি আতিক হাসান হৃদয়ের নেতৃত্বে কর্মসূচিটি শুরু হয়। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয়ের বাজারে জুলাই স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার এবং ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর বি