শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. মনিরুজ্জামান খান দিপুর মায়ের মৃত্যুতে বিএনপির শোকপ্রকাশ | Daily AjKaler Kontho

শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. মনিরুজ্জামান খান দিপুর মায়ের মৃত্যুতে বিএনপির শোকপ্রকাশ


শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৬, ৭:০০ অপরাহ্ন
শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. মনিরুজ্জামান খান দিপুর মায়ের মৃত্যুতে বিএনপির শোকপ্রকাশ

শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, কৃষক দল ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ভিপি, শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপুর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে শরীয়তপুর জেলা বিএনপি।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরণ স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়, অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপুর মা মঙ্গলবার সকাল ১০টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

শোকবার্তায় এমপি সফিকুর রহমান কিরণ শরীয়তপুর জেলা বিএনপি ও তার নিজের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য দোয়া করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি