প্রধানমন্ত্রীসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সম্পর্কে নাসিরউদ্দীন পাটোয়ারীর অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় নড়াইলে অবাঞ্চিত ঘোষণা | Daily AjKaler Kontho

প্রধানমন্ত্রীসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সম্পর্কে নাসিরউদ্দীন পাটোয়ারীর অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় নড়াইলে অবাঞ্চিত ঘোষণা


নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রীসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সম্পর্কে নাসিরউদ্দীন পাটোয়ারীর অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় নড়াইলে অবাঞ্চিত ঘোষণা

নড়াইলের লোহাগড়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশ বরেণ্য রাজনীতিবিদদের সম্পর্কে এনসিপির নেতা নাসিরউদ্দীন পাটোয়ারীর অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাকে নড়াইলে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে ‘আমরা জুলাইযোদ্ধা’ নড়াইল জেলা শাখার আয়োজনে লোহাগড়া উপজেলার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনটির আহবায়ক গাজী জাকারিয়ার সভাপতিত্বে ও সদস্যসচিব মোঃ সাগর শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমরা জুলাই যোদ্ধা নড়াইল শাখার যুগ্ম আহবায়ক মোঃ সজিব শেখ, যুগ্ম আহবায়ক মোঃ আবু তাহের, যুগ্ম আহবায়ক মোঃ শামীম হোসেন, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জামান, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি নায়েব আলী, লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা শ ম জামসেদ আলম, রন্জু বিশ্বাস, বিএনপি নেতা রেজাউল করীম মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম, বিএনপি নেতা মোঃ ইমরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিদ আলম শিপলুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা মানববন্ধনে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারীকে নড়াইল ও লোহাগড়ায় অবাঞ্চিত ঘোষণা করেন।

আজকালের কন্ঠ/আর বি